ঢাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৭ সেপ্টেবর

ঢাবি প্রতিনিধি
১১ আগস্ট ২০২২, ১৪:০৬ আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৪:০৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে গত ৪ আগস্ট অনুষ্ঠিত ডিন কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরে থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকাকালীন ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম  না হওয়ায় ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির সময় শিক্ষার্থীদের দেওয়া আবাসন ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। ওই আবাসন ও পরিবহন ফি সমন্বয় করে স্ব স্ব বিভাগ ও ইনস্টিটিউটের মাধ্যমে শিক্ষার্থীদের ফেরত দেওয়া হচ্ছে। নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে যোগাযোগ করে উল্লিখিত ফি’র চেক গ্রহণের জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তির সময় প্রথম বর্ষ থেকে চতুর্থ ও পঞ্চম বর্ষ (ফার্মেসি) এবং মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে আবাসন ফি ও পরিবহন ফি নেওয়া হয়েছিল। এরপর শিক্ষার্থীরাসহ বিভিন্ন ছাত্র সংগঠন করোনাকালীন আবাসন ও পরিবহন ফি মওকুফের দাবি জানালে, তা মওকুফের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বক্স অফিসে ৪ সিনেমার দাপট, এগিয়ে কোনটি
বক্স অফিসে ৪ সিনেমার দাপট, এগিয়ে কোনটি
মাথা তুলে দাঁড়াচ্ছে প্রান্তিক মানুষের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডা
মাথা তুলে দাঁড়াচ্ছে প্রান্তিক মানুষের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডা
মব এখনও রাষ্ট্রীয় আশকারাতেই হচ্ছে?
মব এখনও রাষ্ট্রীয় আশকারাতেই হচ্ছে?
সাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত 
সাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত 
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’