জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’-র অন্দরে অভিনেতা জীতু কমল এবং সৃজলা গুহর রসায়ন ও প্রেম নিয়ে এখন সরগরম টলিপাড়া। নেটপাড়ায় শুরু হয়েছে দুজনের প্রমের তুমুল চর্চা।
এদিকে সামাজিক যোগোযোগমাধ্যমে আচমকা ভাইরাল জীতুর প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী নবনীতা দাসের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও।
একটি ফেসবুক পেজ থেকে নবনীতার পুরোনো একটি সাক্ষাৎকারের অংশ শেয়ার করে ক্যাপশনে লেখা হয়— ‘জিতু এক নারীতে আসক্ত থাকতে পারে না বেশি দিন, নবনীতা কী বলছে দেখুন’।
ওই পুরোনো ভিডিও ক্লিপটিতে নবনীতাকে বলতে শোনা গিয়েছিল যে, বিচ্ছেদের পরও জীতুর সঙ্গে তার ফোনে কথা হয়— জীতু কোথায় যাচ্ছেন, কখন ফ্লাইট, কী খাচ্ছেন বা কোথায় ঘুরছেন, সেই সব খবরই নাকি তারা একে অপরের সঙ্গে ভাগ করে নেন।
পুরোনো ভিডিও প্রসঙ্গে নবনীতা
এই ভুয়া ও বিভ্রান্তিকর প্রচার নজরে আসতেই নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে ওই বিতর্কিত পোস্টটি শেয়ার করে তীব্র প্রতিবাদ জানান নবনীতা দাস। অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, ‘আমার এই ভিডিওটা ৩ বছর আগের। ৩ বছর আগের সাক্ষাৎকারের সাথে সম্প্রতি কোনও ঘটনার মিল নেই। এই সব ভুল তথ্য ছড়ানো বন্ধ করুন’।
মিস ইউনিভার্সে কী অপেক্ষা করছে মাহির ভাগ্যে