শুক্র ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২২, ১৭:২৬আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৭:২৯

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান শুক্র ও শনিবার বন্ধের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে সোমবার (২২ অগস্ট) বিকালে শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করে।

এর আগে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, শিক্ষামন্ত্রীর প্রস্তাব (শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন ছুটি) অনুমোদন করা হয়েছে।

সপ্তাহের কোন দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সেটি শিক্ষামন্ত্রী ঘোষণা দেবেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আদেশ জারি করবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আদেশে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম