প্রাথমিকে শিখন দক্ষতা যাচাই কার্যক্রম শুরু করলেন সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২২, ১৭:২৮ আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৭:২৮

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখন দক্ষতা যাচাই কার্যক্রম শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৯ আগস্ট) সচিবালয় থেকে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান রংপুর সদর উপজেলার রঘু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফকরকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে শিখন দক্ষতা যাচাই কার্যক্রম শুরু করেন।

সিনিয়র সচিব শিখন দক্ষতা যাচাইকালে বিভিন্ন শ্রেণির শিশুদের মেধা, দক্ষতা, মনোযোগ, আগ্রহ, কৌতুহল, প্রভৃতি বিষয় নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের বিভিন্ন গাণিতিক ও বুদ্ধিবৃত্তিক বিষয়ের সমাধান করতে দেন। 

প্রথমিকের শিক্ষার্থীরা সচিব শিক্ষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে বলেন, ‘শিশুরা আমাদের জাতির আলোকিত আগামী। আজকের শিশু আগামীর বাংলাদেশ। তাই সমৃদ্ধ স্বদেশ গড়তে হলে শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। আর এ দায়িত্ব শিক্ষকদের। তাই শিক্ষকদের সময়ের পরিবর্তিত চাহিদানুসারে নিজেকে প্রস্তুত করতে হবে। শেখানোর জন্য শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয়ে যেতে হবে।’

শিক্ষক-শিক্ষার্থীরা সিনিয়র সচিবের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অনুষ্ঠানে রংপুর প্রান্তে যুক্ত হন রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক মুজাহিদুল ইলাম।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
সারা দেশ থেকে প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা শাহবাগে
এক জেলায় ভেরিফিকেশনে বাদ ১০৬ জন, কৃষক বাবা বললেন ‘রাজনীতি করি না, অপরাধটা কী’
প্রাথমিক শিক্ষা সংস্কারে জিপিই থেকে বড় অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: আদালত থেকে কারাগারে নেওয়ার সময় পলক
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: আদালত থেকে কারাগারে নেওয়ার সময় পলক
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন