জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের পরিসর বাড়ানো হবে না: উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২২, ১৫:৪৪আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৫:৪৪

নতুন করে অনার্সের পরিসর আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। 

শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ড. মশিউর রহমান বলেন, ‘আপতত অনার্সের পরিসর বাড়ানোর পরিকল্পনা নেই। নতুন কলেজ অন্তর্ভুক্তিতে আমরা যেতেই চাই না। গত দুই বছরে আমরা কোনও অনার্স দেইনি। যদি শুধুমাত্র যুগোপযোগী, যুৎসই প্রয়োজনীয় বিষয় বোধ করি, তাহলে ভবিষ্যতে নতুন বিষয় খুলবো। তবে যেসব কলেজে অনার্স চালু আছে, যাচাই-বাছাই করে সেখানে পড়ানো যাবে কিনা, নিশ্চিত হয়ে নতুন করে বিষয় অধিভুক্তি দেওয়া হবে। গত দুই বছরে একটি কলেজেও অনার্সের অন্তর্ভুক্তি পায়নি।’

উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, ‘ডিগ্রি পর্যায়ে প্রায় চার লাখ আসন কমিয়ে দিয়েছি। এরপর প্রশ্ন হলো— অনার্সে শিক্ষার্থী ভর্তির আসন আমরা ৫ জনে আনতে পারি, কিন্তু এমন কোনও পলিসি গ্রহণ করবো কিনা যে, কম খরচে যেখানে উচ্চশিক্ষা গ্রহণে ন্যূনতম সুযোগ পায়, তাকে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে ঠেলে দেবো কিনা? আসন কমিয়ে ৫টি করার সিদ্ধান্ত নেওয়া এক দিনের বিষয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা এমন কোনও বিকল্প গড়ে তুলেছি, আমরা কারিগরি বা অন্য কোনও ব্যবস্থা তৈরি করতে পেরছি যে, উচ্চমাধ্যমিক পাস করে ভর্তি হতে পারবে?’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অনার্স বা ডিগ্রিতে না নিয়ে আমরা ধীরে ধীরে ডিপ্লোমা ও সর্ট কোর্সগুলোতে শিক্ষার্থীদের নিয়ে যেতে চাচ্ছি। সেটাও রাতারাতি সম্ভব হবে না। ডিগ্রি, অনার্স ও মাস্টার্সে সর্ট কোর্সগুলোকে এমবেডেড করবো। আইসিটি, ল্যাংগুয়েজ, এন্ট্রাপ্রেনারশিপ কম্পলসারি করবো। আমরা একসপ্তাহের মধ্যেই করতে পারি, কিন্তু শিক্ষক কই? তাই এখনই কলেজে কলেজে দিচ্ছি না। কেন্দ্রীয়ভাবে শুরু করবো।’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
পরীক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম