শিক্ষক দিবস আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২২, ০০:০৫ আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০০:০৫

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শিক্ষক দিবস। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, কেন্দ্রীয় পর্যায়ে ‘শিক্ষক দিবস-২০২২’ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এদিকে ‘শিক্ষক দিবস-২০২২’ উদযাপন অনুষ্ঠানে ঢাকা মহানগরের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

এতে জানানো হয়, দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য র‌্যালি ও আলোচনা সভায় অংশ নিতে প্রতিটি সরকারি ও বেসরকারি কলেজ, সরকারি মাধ্যমিক ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রতিষ্ঠান প্রধানসহ ১০ জন করে শিক্ষককে সকাল ৮টায় ভেন্যুতে উপস্থিত থেকে র‌্যালি কিট ব্যাগ সংগ্রহ করার অনুরোধ করা হলো।

এদিকে শিক্ষক দিবসের অনুষ্ঠান সফল করতে অন্য একটি আদেশে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ২০ জন করে রোভার্স স্কাউট/গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যকে ওইদিন সকাল সাড়ে ৭টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের প্রায় ১০০টির মতো দেশ এ দিবসটি পালন করে।

স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী ও স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, ‘বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর। বাংলাদেশ দিবসটি পালন করে ২৭ অক্টোবর। শিক্ষকদের অবদান স্মরণ করতেই বাংলাদেশ দিবসটি এ বছর গুরুত্বের সঙ্গে উদযাপন করছে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
গলায় রাজকীয় মুক্তো আর পায়ে আটপৌরে জুতো, এ কেমন ফ্যাশন দিবস?
অফিসে মুখ গোমড়া? আজ খিটখিটে সহকর্মীদেরই দিন!
ভুলে যাওয়া টাকারও দিন আছে! আজ পেনশন খুঁজে দেখার পালা
সর্বশেষ খবর
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যায় সাবেক ওসি ও এসআই গ্রেফতার
‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যায় সাবেক ওসি ও এসআই গ্রেফতার
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু