সব দলকে ডেকে আলোচনার টেবিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতো: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
১১ মে ২০২৫, ১৫:১০আপডেট : ১১ মে ২০২৫, ১৫:১৪

‘বিএনপির দাবি ছিল দ্রুত শেখ হাসিনার বিচার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু ৯ মাসেও শেখ হাসিনার বিচার প্রক্রিয়া দৃশ্যমান হয়নি।’ লক্ষ্মীপুরে এক সভায় এমনটাই বলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

তিনি আরও বলেন, ‘আমরা যারা স্বৈরাচারবিরোধী আন্দোলন করে এ সরকার প্রতিষ্ঠা করেছি, আলোচনা করে ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতাম। তা না করে যমুনায়-শাহবাগে   আন্দোলনের নামে জনদুর্ভোগ করার কোনও মানে হয় না। এই সরকার সব দলকে ডেকে এক টেবিলে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারতেন।’

লক্ষ্মীপুরে বিএনপির তৃণমূলের সরাসরি ভোটে নেতা নির্বাচন প্রক্রিয়া পরিদর্শন করেন তিনি। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী, হাজিপাড়া, উত্তর জয়পুর ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে নেতা নির্বাচনের জন্য ভোটের কার্যক্রম পরিদর্শন করেন এ্যানি। এ সময় লক্ষ্মীপুর-৩ আসনে কাউন্সিলরের সরাসরি ভোট প্রক্রিয়ার রিটানিং কর্মকর্তা হাফিজুর রহমান, সহকারী রিটানিং কর্মকর্তা আহমেদ ফেরদৌস মানিক, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার, সদস্যসচিব আনোয়ার হোসেন বাচ্চু উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু