বৃহস্পতিবার থেকে প্রাথমিকের বই ছাপা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২২, ১৮:০৭আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৮:০৭

কাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) থেকে প্রাথমিক বিদ্যালয়ের বই ছাপা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  বুধবার (২ নভেম্বর) বই ছাপা সংক্রান্ত বৈঠকের পর এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘অন্যবছর অনেক আগেই ছাপা শুরু হয়ে যায়। এ বছর মাধ্যমিকের বই আগেই ছাপা শুরু হয়ে গেছে। প্রাথমিকের বই আগামী কাল থেকে শুরু হবে। এ বছর সব মিলিয়ে ৩৪ থেকে ৩৫ কোটি বই ছাপা হবে। আমরা বইয়ের মান অবশ্যই ভালো রাখতে চাই। যদি কাগজের পাল্ফ পাওয়া না যায়, তাহলে সেকেন্ডারি পাল্ফ দিয়ে বই ছাপতে হবে। সেখানে যদি কিছুটা হেরফের হয়, কিন্তু আমাদের গ্রহণযোগ্য মাত্রাটা তো দেখবো।’

দীপু মনি বলেন, ‘এমনিতেই তো আপনারা (সাংবাদিক) মান নিয়ে প্রশ্ন তোলেন। ৩৫ কোটি বই প্রত্যেকটা তো চেক করা সম্ভব হয় না। আমরা চাই— একটা মানে রাখতে, যতদূর পর্যন্ত রাখবার সেটা আমরা চেষ্টা করি। আমরা যে মানের বই পাই, আমরা নিশ্চিত করতে পেরেছি, সেই মানের বই পাবো।’

কাগজসহ অন্যান্য কারণে সময়মতো বই ছাপার ক্ষেত্রে চ্যালেঞ্জ কিনা, জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি বড় চ্যালেঞ্জ হলো কাগজ। বিশ্ব বাজারেই কাগজের দাম বেড়েছে, নানা চাপ আছে। সব কিছু মিলিয়ে নানা কারণে টেন্ডার প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। আমরা আশা করছি, লোড শেডিং কমে যাবে।  তারপরও কিছু সমস্যা তো আছেই। গত দুই বছর করোনার মাঝেও সময় মতো বই দিয়েছি। এবারও দিতে পারবো।’

বই ছাপা এবং সময়মতো বই সরবরাহ সম্ভব হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সব ব্যবস্থা নিয়েছি। আমরা কাগজ কলের মালিকদের সঙ্গে কথা বলেছি। ছাপাখানার লোকদের সঙ্গে কথা বলেছি। এই কথা বলার ভিত্তিতেই আমরা আশা করছি, ১ তারিখেই বই দিতে পারবো। প্রাক-প্রাথমিক, মাধ্যমিক সবই দিতে পারবো। গত বছর মূল বই সব দিতে পেরেছি। কয়েকজন প্রিন্টার সময়মতো বই দিতে পারেনি। একটা জিনিস মনে রাখবেন, আমার বাফার স্টকে বই থাকে। গত বছর যে সংখ্যক বই দিতে দেরি হয়েছিল, তার চেয়ে বেশি বই বাফার স্টকে ছিল।  কিছু বই পরে এসেছে, কিন্তু এমন না যে, আমাদের শিক্ষার্থীরা অনেকদিন পরে বই পেয়েছে।’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম