নীলক্ষেত হাই স্কুল

দুর্নীতির অভিযোগ ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে, তদন্তের নির্দেশ ঢাকা বোর্ডের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২২, ২০:৫৮আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ২১:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক নীলক্ষেত হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ আব্দুর রশিদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

সম্প্রতি ঢাকা জেলা শিক্ষা অফিসারকে এ তদন্তের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সিদ্ধান্ত অমান্য করা, শিক্ষকদের সঙ্গে হয়রানিমূলক আচরণ এবং ম্যানেজিং কমিটির মিটিং করে মাসে তিন থেকে চারবার ভাতা নেওয়াসহ ১১টি অভিযোগের কারণে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের সই করা গত ১ নভেম্বরের চিঠিতে বলা হয়, নীলক্ষেত হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। অপর দিকে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাক্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি পত্র দিয়েছেন। অভিযোগ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আবেদনসহ বিদ্যালয়ের সার্বিক বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার অনুরোধ করা হয় তদন্ত কর্মকর্তাকে।

জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটি নীলক্ষেত হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সুরমান আলীকে পুনর্বহালের নির্দেশ দিলেও তাকে বিদ্যালয়ে যোগদান করতে দেওয়া হচ্ছে না।

প্রসঙ্গত, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে বরখাস্ত করা হয়। আপিল অ্যান্ড আরব্রিটেশন কমিটির কাছে চূড়ান্ত বরখাস্তের জন্য অনুমোদন চাইলে আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটি তাকে পুনর্বহালের নির্দেশ দেয়।

এর আগে, এ নিয়ে বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। 

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম