ময়মনসিংহ শিক্ষা বোর্ডকে মাউশির নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২২, ১৮:০৪আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৮:০৪

দীর্ঘদিন ধরে ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন প্রতিবেদন অনিষ্পন্ন রেখেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এসব শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতির জন্য পরিদর্শন প্রতিবেদন নিষ্পন্ন করতে নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) মংমনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি)।

নির্দেশনায় বলা হয়, ৩৮টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনিষ্পন্ন পরিদর্শন প্রতিবেদনের তালিকা প্রস্তুত করা হয়েছে। নীতিমালা-২০২২ অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতির জন্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি দিতো শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়কে পরিদর্শন প্রতিবেদন পাঠাতো শিক্ষা বোর্ড। দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শিক্ষা বোর্ড ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন প্রতিবেদন মন্ত্রণালয়ের পাঠায়নি।

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি নীতিমালা সংশোধনের কাজ চলছিল। গত ৩০ অক্টোবর নতুন নীতিমালা চূড়ান্ত করা হয়। এতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতির দায়িত্ব দেওয়া হয় শিক্ষা বোর্ডগুলোকে।

এই পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডকে অনিষ্পন্ন পরিদর্শন প্রতিবেদন নিষ্পন্ন করার নির্দেশ দেয়।

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি
স্কুলে হিজাব পরার অধিকার চেয়ে রিট, খারিজ করে দিলেন ভারতের আদালত
সর্বশেষ খবর
সংকট সমাধানে সরকারকে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান সাইফুল হকের
সংকট সমাধানে সরকারকে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান সাইফুল হকের
যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ১৭ লাখ টাকা নিয়ে উধাও, যেভাবে ধরলো পিবিআই
মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ১৭ লাখ টাকা নিয়ে উধাও, যেভাবে ধরলো পিবিআই
বিয়ের পরদিন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ শিক্ষক, কলাবাগানে পড়েছিল লাশ
বিয়ের পরদিন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ শিক্ষক, কলাবাগানে পড়েছিল লাশ
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
বিমানে পাওয়ার ব্যাংক নিতে মানতে হবে নতুন নির্দেশনা
বিমানে পাওয়ার ব্যাংক নিতে মানতে হবে নতুন নির্দেশনা