বাংলা ট্রিবিউন ও ইউল্যাবের আয়োজনে বৈঠকি

‘অনেক গুণী ব্যক্তি বাংলায় ডিগ্রি অর্জন করে প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২২, ২২:২৪আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ২২:৩১

অসংখ্য গুণী ব্যক্তি বাংলায় ডিগ্রি অর্জন করে প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ কর্মী ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শামীম রেজা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সহযোগিতায় ‘বাংলায় স্নাতক: ক্যারিয়ার সম্ভাবনা’ শীর্ষক বৈঠকিতে তিনি এ কথা বলেন।

অধ্যাপক শামীম রেজা বলেন, এখন বাংলা ভাষা শিক্ষা নিয়ে সবার মাঝে চিন্তার পরিবর্তন এসেছে। বাংলা শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা আমাদের ক্যাডারভিত্তিক যে প্রশাসনিক কর্মকাণ্ড, সেখানে দক্ষতার সঙ্গে  সফলতার ছাপ রেখেছেন। এখন ইংরেজিটা যেমন দরকার তেমন বাংলাও দরকার।

উদাহরণ হিসেবে ইউল্যাবের বাংলা বিভাগের এই উপদেষ্টা বলেন, আমাদের সঙ্গে যুক্ত কবি আসাদ মান্নান প্রথম কবিতাই লিখেছেন, পরে সচিব হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ অনার্স-মাস্টার্স করেই তিনি ওই জায়গায় গিয়েছেন৷ আর আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক তপোধীর ভট্টাচার্য শুধু উপাচার্যই ছিলেন না, তিনি আমাদের নন্দনতাত্ত্বিক। তিনি বাংলা লিখেই বিখ্যাত। এরকম আমি শতশত বলতে পারবো। এমনকি আমাদের বড় ভাই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ ব্যাচের মোহাম্মদ মহসিন মেঘনা ব্যাংকের এমডি হয়েছিলেন। বাংলায় পড়ে জাতিসংঘে কাজ করছেন এমন উদাহরণও আছে বলে তিনি জানান।

প্রথমবারের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ইউল্যাবে বাংলা বিভাগ চালু হচ্ছে। এই বিভাগের শিক্ষাক্রম তুলে ধরে বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামীম রেজা বলেন, আমরা বাংলা বিভাগের টিউশন ফি কমিয়ে দিয়েছি। এছাড়া পেশাগত কার্যক্রমে বিশেষ করে সাংবাদিকতা ও দেশীয় ঐতিহ্য, ক্ষুদ্র- নৃজাতি গোষ্ঠীর ভাষার সঙ্গে বাংলা ভাষার যে সম্পর্ক রয়েছে, তা শেখানো ও অনুবাদ সাহিত্য এগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে।

বৈঠকিতে সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কবি ও সাবেক সচিব আসাদ মান্নান ও ভারতের আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম