রাজধানীতে মাধ্যমিকে ভর্তি সহজ করতে উপকমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২২, ২১:৫৫আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ২১:৫৫

২০২৩ শিক্ষাবর্ষে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত  সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনের ভর্তি সহজ করতে তিন সদস্যের যাচাই-বাছাই উপকমিটি গঠন করা হয়েছে।  বুধবার (২১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর এ সংক্রান্ত্র নির্দেশনা জারি করে। 

নির্দেশনায় বলা হয়, গঠিত ভর্তি উপকমিটি রাজধানীর যেসব শিক্ষার্থী (সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোন) লটারিতে ভর্তির সুযোগ পায়নি, তাদের যাচাই-বাছাই করে ভর্তির ব্যবস্থা করবে।  

এছাড়া ঢাকা মহানগরী ছাড়া অন্যান্য মহানগরী ও জেলার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভর্তি নীতিমালা- ২০২২ এ গঠিত কমিটি সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনের ভর্তির আবেদন উল্লিখিত নির্দেশনার আলোকে যাচাই-বাছাই করে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনা অনুযায়ী কাগজপত্র যাচাই-বাছাই করে সঠিক থাকার পরও সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনকে ভর্তি করা না হলে এবং পরবর্তী সময়ে তা প্রমাণিত হলে সংশ্লিষ্টরা দায়ী থাকবেন।

অফিস আদেশে আরও বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষে মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা- ২০২২ জারি করা হয়েছে। ওই নীতিমালায় সহোদর/সহোদরা বা যমজ ভাই/বোন এর ভর্তি সংক্রান্ত বিষয়টি স্পষ্ট করা হয়েছে। নীতিমালায় ভর্তি কমিটি আবেদন যাচাই-বাছাই করে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে উল্লেখ রয়েছে। ঢাকা মহানগরীর প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অভিভাবক ও সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনের কোটায় ভর্তিচ্ছুদের ভর্তির বিষয়টি সহজ করার লক্ষ্যে শুধুমাত্র সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনের ভর্তির জন্য যাচাই-বাছাই উপ-কমিটি গঠন করা হলো।

ভর্তি যাচাই-বাছাই উপকমিটি কমিটিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষক আহ্বায়ক থাকবেন। সদস্য দুই জনের মধ্যে প্রথম সদস্য থাকবেন সহকারী প্রধান শিক্ষক/সিনিয়র শিক্ষক আর দ্বিতীয় সদস্য থাকবেন সহকারী শিক্ষক।

অফিস আদেশে বলা হয়, গঠিত উপ-কমিটি ভর্তি নীতিমালার আলোকে ঢাকা মহানগরী সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনের ভর্তির আবেদন যাচাই-বাছাই করে ভর্তির জন্য সুপারিশ করবেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

উপকমিটির কাজ

১) নির্দেশনায় আরও বলা হয়, যেসব সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোন (প্রথম থেকে নবম শ্রেণি) কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হতে পারেনি, তাদের যাচাই-বাছাই ভর্তি করতে হবে।

২) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আগে থেকে অধ্যয়নরত সহোদর/ সহোদরা বা যমজ ভাই-বোনের বিষয়ে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রে পিতা-মাতার নাম, জন্ম তারিখ, অধ্যয়নরত শ্রেণি, শিক্ষার্থীর আইডি নম্বর উল্লেখ থাকতে হবে।

৩) আবেদনের সঙ্গে ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্ম সনদের সত্যায়িত কপি, জন্ম সনদের অনলাইন কপি, পিতা-মাতার জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্রের সব মূল কপির সঙ্গে মিলিয়ে দেখতে হবে।

৪) পিতা-মাতা কর্তৃক সহোদর/সহোদরা বা যমজ ভাই/বোনের বিষয়ে একটি লিখিত অঙ্গীকারনামা থাকতে হবে।

৫) এ সুবিধা কোনও দম্পতির সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

৬) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে তার প্রতিষ্ঠানে সহোদর/সহোদরা বা যমজ ভাই-বোনের প্রাপ্ত আবেদনগুলো নিষ্পত্তি করতে হবে।

৭) আগামী ১৫ জানুয়ারির মধ্যে তালিকা করে ঢাকা মহানগরী ভর্তি কমিটি'র সভাপতি বরাবর পাঠাতে হবে।

৮) সহোদর/ সহোদরা বা যমজ ভাই-বোনের ভর্তির বিষয়ে অভিভাবক কর্তৃক দাখিলকৃত প্রতিটি আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে। যাচাই পরবর্তী কোনও আবেদন ভর্তির জন্য বিবেচিত না হলে, তার উপযুক্ত কারণ উল্লেখ করে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রদর্শন করতে হবে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম