৬৮৩৯০ পদে বেসরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২২, ১৩:০০আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৩:০০

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) ৬৮ হাজার ৩৯০ পদে শিক্ষক নিয়োগ দিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার (২১ ডিসেম্বর) রাতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত স্কুল ও কলেজে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৩৬ হাজার ৮৮২ জনকে নিয়োগ দিতে পদভিত্তিক তালিকা ২৯ ডিসেম্বর প্রকাশ করবে এনটিআরসিএ।

এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএর ওয়েবসাইটে ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসিএ এর ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ ওয়েবসাইট লিমিটেডের ওয়েবসাইটে  (http://ngi.teletalk.com.bd) আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে।

আবেদনকারীর বয়স: প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ ৩৫ বছর বা তার কম হতে হবে। প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে (স্কুল-কলেজ) একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের Choice (পছন্দ) দিতে পারবেন। ওই পছন্দ প্রদানের পর কোনও প্রার্থী যদি তার Choice বহির্ভূত দেশের যেকোনও শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে e-Application ফরমে প্রদর্শিত Other Option নামক বক্সে Yes Click করতে হবে। যদি ইচ্ছুক না হন তবে No Click করতে হবে।

২০১৬ সালে প্রথমবারের মতো বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগ দেয় এনটিআরসিএ। সর্বশেষ গত বছরের ৩০ মার্চ এনটিআরসিএ ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদের জন্য তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সে অনুযায়ী এবার চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
অষ্টম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল
এনটিআরসিএ’র প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত
২০২৫ সালে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী