প্রশ্নফাঁসের সুযোগ নেই, গুজব রটালে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৩, ১২:২৪আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৩:১০

আজ থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে গুজবের শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘পরীক্ষাকে ঘিরে কেউ হয়তো গুজব রটাতে পারে।’ তবে গুজব রটিয়ে ধরা পড়লে ‘কঠোর শাস্তি’র হুঁশিয়ারি দেন তিনি।

রবিবার (৩০ এপ্রিল) ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন রাজধানীর বাড্ডা হাইস্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নফাঁস নিয়ে গুজব রটানো রোধে সার্বক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করা হচ্ছে। যেখানেই কোনও ব্যত্যয় দেখা যাচ্ছে, কেউ গুজব ছড়াবার চেষ্টা করছে বা কিছু হচ্ছে; সেখানেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’

সংশোধনী সিলেবাসে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের কোনও সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘সংশোধনী কিন্তু পুরো বই জুড়ে নয়, বিশেষ বিশেষ বিষয় ছিল। আমরা বলেছি, সেগুলো পরে পড়াতে। এবার যেহেতু পরীক্ষা নেওয়ার পদ্ধতিটা ভিন্ন, কাজেই কোনও অসুবিধা হয়নি, হবেও না আশা করি।’

করোনা মহামারির আগে প্রতিবছর সাধারণত ফেব্রুয়ারিতে মাধ্যমিকের পরীক্ষা শুরু হতো। কিন্তু গত বছর করোনাভাইরাস ও বন্যার কারণে সাত মাস পিছিয়ে পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর থেকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবছর পরীক্ষা এগিয়ে এপ্রিল মাসের শেষ দিন শুরু হলো। 

আগামী বছর পরীক্ষার সময় আরও এগোবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বছর পরীক্ষা এগিয়ে আনার চেষ্টা করবো। তবে যারা পরীক্ষা দেবে তারা পুরো প্রস্তুতির সময় পেয়েছে কিনা তা দেখা হবে। সারা দেশের শিক্ষকদের একটি মতামত নেওয়া হবে— তারা কোন সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে পারবেন। শুধু তো তাড়াহুড়া করে শেষ করলে হবে না, স্বস্তিতে শেষ করতে হবে। শিক্ষকদের মতামত নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘গত বছর আমরা পরীক্ষা এগিয়ে আনতে পারতাম, কিন্তু বন্যার কারণে আমাদের পেছাতে হয়েছে। এইবার আমরা গত বছরের তুলনায় অনেক এগিয়ে নিয়ে এসেছি। সামনের বছর চেষ্টা করবো, স্বাভাবিকের যতো কাছাকাছি যাওয়া যায়।’

পাঠ্যবইয়ে ভুল সংশোধন বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ভুলভ্রান্ত্রি যেটা সেটাই তো ভুলই। গতবার যে কয়েকটি জায়গায় যে কয়েকটি ভুল হয়েছে তাদের কড়া মাশুল দিতে হয়েছে। যারা দায়িত্বে থাকেন, তাদের যাতে ভুল না হয়, সেদিক থেকে যেন সচেতন থাকেন।’

দুটি কমিটি রিপোর্ট দিয়েছে, একটির বিষয়ে কোনও রিপোর্ট জানা যায়নি এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘কমিটির রিপোর্ট দেখার সুযোগ পাইনি। তাছাড়া আমাদেরও কিছু বাইন্ডিংস ছিল।’

প্রসঙ্গত, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম