আইডিয়ালে ‘গণহারে’ শিক্ষক নিয়োগ বন্ধের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৩, ১৭:৪৫আপডেট : ০৭ জুন ২০২৩, ১৭:৪৫

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অনুমতির বাইরে শিক্ষক নিয়োগ বন্ধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে লিখিত আবেদন করেছেন এক অভিভাবক। বুধবার (৭ জুন) মো. আনিছুর রহমান নামের ওই অভিভাবক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করেন।

আবেদনে বলা হয়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ একটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি নিয়ম অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি -এর মাধ্যমে শিক্ষক নিয়োগ করতে হয়। কিন্তু ২০১৭ সালে বর্তমান সভাপতি দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে শিক্ষক নিয়োগ বাণিজ্য করে আসছেন। সম্প্রতি এই শিক্ষা প্রতিষ্ঠানে ৫৩ জন শিক্ষক নিয়োগ প্রদান করেছেন। এই নিয়োগে বর্তমান অধ্যক্ষের মেয়ে এবং বর্তমান সদস্য গোলাম আরশাদ তালুকদারের মেয়ে নিয়োগ প্রাপ্ত হন। কিন্তু নিয়োগটিতে মাউশি'র কোনও সদস্য উপস্থিত ছিলেন না। বর্তমান সভাপতি কোনও নিয়মনীতির তোয়াক্কা না করে পুনরায় ৩৫ জন শিক্ষক এবং ১৬ জন কর্মচারী নিয়োগে পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন। শুক্রবার (৯ জুন) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই নিয়োগেও কোটি কোটি টাকার বাণিজ্য হবে ধারণা করা যাচ্ছে। এতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া ছাড়া আর কিছু নয়। একচেটিয়া বাণিজ্য করে তারা প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন।

লিখিত আবেদনে এই শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের কথা চিন্তা করে দুর্নীতিগ্রস্ত লোকদের হাতে থেকে নিয়োগ বাণিজ্য বন্ধের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়।

মো. আনিছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গণহারে শিক্ষক নিয়োগ দেওয়া হলে ঐহিত্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান ধরে রাখা সম্ভব হবে না। আগেও নিয়োগ বাণিজ্য এবং নিজেদের আত্মীয়-স্বজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাই এটি বন্ধ করতে মাহপরিচালকের কাছে লিখিত আবেদন জানিয়েছি।’

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম