গরমের বন্ধের পর খুললো শিক্ষা প্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৩, ১০:১৩আপডেট : ১১ জুন ২০২৩, ১০:১৩

তীব্র তাপদাহের কারণে শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। রবিবার (১১ জুন) থেকে যথা নিয়মে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসার সব শ্রেণির ক্লাস চলবে। স্কুল চালু হলে প্রাত্যহিক সমাবেশ বন্ধসহ বেশ কয়েক দফা সতর্কবার্তা আগেই জারি করেছে সরকার।

এর আগে তীব্র গরমের কারণে ৫ থেকে ৮ জুন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়। একদিন পরে ৬ থেকে ৮ জুন পর্যন্ত ইবতেদায়ি মাদ্রাসারও পাঠদান বন্ধের ঘোষণা দেওয়া হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতর ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের পথ ধরে ৮ জুন মাধ্যমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরও। ফলে বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত এই তিন অধিদফতরের সকল পাঠদান কার্যক্রম বন্ধ ছিল। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রায় এক সপ্তাহ পরে সব স্কুল খুলছে আজ।

এদিকে বৃষ্টির কারণে আবহাওয়াও কিছুটা সহনীয় হয়ে এসেছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আগেই কিছু সতর্কবার্তা জারি করেছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দেওয়া জরুরি নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর লক্ষ্যে সতর্কতামূলক নির্দেশনা প্রতিপালনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।

জরুরি নির্দেশনা

> পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত থাকবে।

> শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে।

> শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি সাথে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে;

> শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য প্রতিষ্ঠানের সকল জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে।

> শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
প্রাথমিকের নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম