শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২৩, ১৮:৪৫আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৯:০৫

শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। শীতের ছুটির সঙ্গে তা সমন্বয় করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান।

বুধবার (১৯ জুলাই) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা

প্রসঙ্গত, গ্রীষ্মকালীন অবকাশ, হিজরি নববর্ষ ও আশুরা উপলক্ষে আগামী ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ছিল। আজকের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২০ জুলাই) ছুটি থাকবে। রবিবার থেকে নিয়মিত ক্লাস হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে তা সমন্বয় করে বাড়িয়ে দেওয়া হবে। এখন ক্লাস চলবে, যাতে নভেম্বরের মধ্যে পরীক্ষা সব শেষ করতে পারি।

/এসএমএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ফিরছে কর্মব্যস্ততা
ঘরের হাঁড়িপাতিলের সঙ্গে কম্বল-বালিশও নিয়ে গেলো চোরেরা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম