শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে কমিটিকে নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৩, ১৭:৫২আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৭:৫২

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে ব্যবস্থাপনা কমিটিকে নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অন্যথায় শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নের সকল ব্যর্থতার দায় প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির ওপর বর্তাবে। 

বুধবার (২৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন। প্রসঙ্গত, শিক্ষা বোর্ড যে কোনও সময় প্রতিষ্ঠান পরিচালনা কমিটি ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। 

জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলার মধ্যে এই নির্দেশ দিলো শিক্ষা বোর্ড।

এর আগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের অননুমোদিতভাবে অনুপস্থিতির তালিকা চেয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ঢাকা অঞ্চল। 

বুধবারের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন স্কুল ও কলেজের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, স্কুল/কলেজের শিক্ষার যথাযথ পরিবেশ, নিয়মিত ক্লাস অনুষ্ঠান এবং নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক-কর্মচারীদের শিক্ষা প্রতিষ্ঠানে ও শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিত থেকে পাঠদান কার্যক্রম অংশগ্রহণ নিশ্চিত করতে কঠোরভাবে নজরদারি করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ব্যর্থ হলে এর দায়ভার সংশ্লিষ্ট গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের ওপর বর্তাবে।

দেশের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখার বৃহত্তর স্বার্থে বিষয়টি অতি জরুরি বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, যেসব প্রতিষ্ঠান নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে পারবে না, সেসব প্রতিষ্ঠানের গভর্নিং বডি ভেঙে দেওয়া হবে। আর অননুমোদিতভাবে কোনও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কিংবা সহকারী শিক্ষক যদি অনুপস্থিত থাকেন তাহলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
সন্তান-স্বজনকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে শিক্ষা বোর্ড
এসএসসির প্রথম দিনে ২৫ হাজারের বেশি অনুপস্থিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আহ্বায়ক কমিটির মেয়াদ বাড়লো 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ