শীর্ষে বরিশাল শিক্ষা বোর্ড, শেষে সিলেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ১৫:৫৬আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৫:৫৬

চলতি এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাস করেছে ৯০ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী। গত বছর যা ছিল ৮৯ দশমিক ৬১ শতাংশ। এ বছর পাসের হারে শীর্ষ অবস্থানে রয়েছে বরিশাল। আর সবচেয়ে কম পাস করেছে সিলেট শিক্ষা বোর্ডে, ৭৬ দশমিক শূন্য ৬ শতাংশ। তবে পাসের হার বাড়লেও এ বছর জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

বরিশাল শিক্ষা বোর্ডে এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩১১ জন। গত বছর যা ছিল ৯ হাজার ৭৬৮ জন।

শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, আন্তশিক্ষা বোর্ড সমন্বয় ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার ও অন্যান্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সংক্ষিপ্ত বিবরণী হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।

বরিশাল শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল ৯১ হাজার ৯৭৯ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৯০ হাজার ১৯৬ জন। পাস করেছে ৮১ হাজার ৩৩৯ জন আর বহিষ্কার হয়েছে ৪৫ জন।

বরিশালে ২৩১টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে।

বোর্ডওয়ারি পাসের হার

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.২৯, রাজশাহী ৮৭.৮৯, কুমিল্লা ৭৮ দশমিক ৪২, সিলেট ৭৬.০৬, ঢাকা ৭৭.৫৫ শতাংশ, যশোর ৮৬. ১৭ শতাংশ, দিনাজপুর ৭৬.৮৭ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৮৫.৪৯ শতাংশ পাস করেছে। এছাড়া বিআইএসই (সাধারণ-কারিগরি) ৮০.৯৪ শতাংশ পাস করেছে।

আর মাদ্রাসা শিক্ষা বোর্ড ৭৪.৭০ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাস করেছে ৮৬.৩৫ শতাংশ।    

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম