বৃহস্পতিবার ৮ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৩, ২০:৩৩আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ২০:৪৬

দেশের আট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৭ আগস্ট)। বন্যার কারণে বাকি তিন বোর্ডের পরীক্ষা শুরু হবে আগামী ২৭ আগস্ট।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে ১১টি বোর্ডের অধীন ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা একযোগে শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে চট্টগ্রাম, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরুর তারিখ পিছিয়ে দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এদিন সকাল সাড়ে ৯টায় তেজগাঁও কলেজে কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার পরীক্ষায় অংশ নেবে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি। পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৯ হাজার ১৬৯টি শিক্ষা প্রতিষ্ঠান। সারা দেশে ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে এই পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি বছর আইসিটি ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

২০২২ সালে সব বোর্ড মিলিয়ে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবে ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৫ লাখ ২৬ হাজার ২৫১ জন এবং ছাত্রী ৫ লাখ ৮২ হাজার ৩৪৩ জন। মোট কেন্দ্র এক হাজার ৫৩৫ এবং মোট প্রতিষ্ঠান ৪ হাজার ৬৪৭টি।

আগামী ২৭ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা শুরু হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবে ৯৮ হাজার ৩১ শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। মোট কেন্দ্র ৪৪৯টি এবং শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ৬৮৮টি।

২৭ আগস্ট কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও শুরু হবে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৯ হাজার ৫৭৩ জন এবং ছাত্রী ৪৩ হাজার ১৪৪ জন। মোট কেন্দ্র ৬৭৪টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ১ হাজার ৮৩৪টি।

বিদেশের মোট ৮টি কেন্দ্রে—জেদ্দা, রিয়াদ, ত্রিপলী, দোহা, আবুধাবি, দুবাই, বাহরাইন, সাহাম, ওমানে ৩২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে গত ১৪ আগস্ট থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৪৩ দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকছে। প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা ১৭ আগস্ট হতে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা আগামী ২৬ সেপ্টেম্বর হতে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত চলবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনও পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্বের কারণ রেজিস্টারে লিখে নিয়ে প্রবেশ করতে হবে। দেরিতে প্রবেশের কারণ নিয়ে ওই দিনই শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।

/এসএমএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী