ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের জুন সিরিজের ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৩, ১৭:২৭আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৯:৩৬

বাংলাদেশের শিক্ষার্থীদের জুন-২০২৩ সিরিজের ফল প্রকাশ করেছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি অলাভজনক প্রতিষ্ঠান ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল। বুধবার (১৬ আগস্ট) প্রতিষ্ঠানটির ‘আইজিসিএসই’ এবং ‘ও’ লেভেল পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর আগে ১০ আগস্ট ‘এএস’ এবং ‘এ’ লেভেলের ফল প্রকাশ করে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ৩৬ হাজার ২৮৫ জন পরীক্ষার্থী এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছিলেন। আইজিসিএসই এবং ও লেভেলের পরীক্ষার্থীদের কাছে পছন্দের বিষয় ছিল বাংলা, ইংরেজি ও গণিত এবং এএস ও এ লেভেলে ছিল পদার্থবিদ্যা, রসায়ন ও গণিত। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ১৪৭টি দেশের পাঁচ হাজার ৬০০টি স্কুলে থেকে ১৭ লাখ শিক্ষার্থী ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের জুন সিরিজ পরীক্ষার জন্য আবেদন করেন, যা গত বছরের থেকে ১১ শতাংশ বেশি। 

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম