তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৪, ১৩:২৪আপডেট : ১৪ মে ২০২৪, ১৭:০৮

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেগা ইভেন্ট শুরুর দুই সপ্তাহ আগে অবশেষে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁজরে চোট পাওয়া পেসার তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা জাগলেও স্কোয়াডে রাখা হয়েছে তাকে। তবে দল ঘোষণায় যেভাবে চমকের গুঞ্জন ছিল, তেমন কিছুই হয়নি। শুধু আইসিসির কাছে যে দলটা পাঠানো হয়েছিল, সেখান থেকে কেবল একটি বদল এসেছে। অলরাউন্ডার সাইফউদ্দিনের জায়গায় এসেছেন পেসার তানজিম সাকিব।

জিম্বাবুয়ে সিরিজে খেলা সাইফউদ্দিন নির্বাচকদের নজর কাড়তে পারেননি।  

আরও পড়ুন: টি টোয়েন্টি বিশ্বকাপ সময় সূচি ২০২৪

মঙ্গলবার দুপুরে প্রেস কনফারেন্স করে বিশ্বকাপের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রেখেই দলটি গোছানো হয়েছে। তাতে প্রথমবার সহ-অধিনায়ক হিসেবে পেসার তাসকিন আহমেদকে বেছে নেওয়া হয়েছে। দলটিতে রিজার্ভ হিসেবে রয়েছেন ব্যাটার আফিফ হোসেন ও পেসার হাসান মাহমুদ। 

ওপেনিংয়ে লিটন দাস, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারকে রাখা হয়েছে।  মিডল অর্ডারে সাকিব, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক থাকছেন। পেস বোলিং বিভাগে ভরসা রাখা হবে মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের ওপর। স্পিন আক্রমণে রাখা হয়েছে তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেনকে।

এদিকে, বিশ্বকাপ দলে থাকলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মিস করার সম্ভাবনা প্রবল ডানহাতি পেসার তাসকিনের। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। তাদের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

রিজার্ভ: আফিফ হোসেন ও হাসান মাহমুদ।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের