বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু হলে গবেষণার উৎস বাড়বে: ভিসি ইমরান রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৪

গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক মানের দিক দিয়ে বাংলাদেশ পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। তিনি বলেন, ‘এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গবেষণার ক্ষেত্রে খুব সুনাম ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটি ধরে রাখতে পারিনি। এ দেশের এখন অনেক ছেলে মেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। এখন একটা সুযোগ আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাল মিলিয়ে... বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাদের যোগ্যতা আছে, তারা পিএইচডি করলে আমাদের গবেষণার সোর্স অনেক বেড়ে যাবে।’

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি: সম্ভাবনার নতুন দুয়ার’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। ইউল্যাবের সহযোগিতায় বাংলা ট্রিবিউনের নিয়মিত এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ।

আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক ইমরান রহমান বলেন, ‘এক্ষেত্রে যারা সুপারভাইজ করবেন, তাদের পাবলিকেশনের মান এবং সংখ্যা বাড়ার সুযোগ আছে। এটা একদিনে হবে না। কিন্তু আমার মনে হয় শুরু করা খুব জরুরি দরকার। এটা আরও আগে শুরু করলে ভালো হতো।’

বৈঠকিতে আলোচকরা

তিনি বলেন, ‘যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা স্নাতক–স্নাতকোত্তর ডিগ্রি দেই, সেখানে গবেষণার ডিগ্রি এমনিতেই দেওয়া যেতে পারে। কিন্তু এটার পেছনে একটা গাইডলাইন লাগবে, এজন্য আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দিকে তাকিয়ে আছি। তারা যদি গাইডলাইন দেয়, তাদের সঙ্গে বসে আমরা যৌথভাবে তৈরি করলাম। আমি আশা করি, সেই গাইড লাইন সব ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য হবে, শুধু প্রাইভেট ইউনিভার্সিটির জন্য নয়।’

সাংবাদিক প্রভাষ আমিনের সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র এবং বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম আব্বাস।

আরও পড়ুন:

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি: সম্ভাবনার নতুন দুয়ার’ শীর্ষক বৈঠকি শুরু

/এসও/ইউএস/
সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি