শিগগিরই দুপুরের খাবার পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৪, ২৩:২৩আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২৩:৩৭

দেশের দারিদ্র্যপীড়িত এলাকায় প্রাথমিকের ৩৫ লাখ শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার দেওয়া হবে। বিদ্যালয় চলাকালে (সপ্তাহে পাঁচ দিন) ‘স্কুল ফিডিং’ কর্মসূচির আওতায় এ খাবার দেওয়া হবে শিক্ষার্থীদের। আগামী এক মাসের মধ্যে এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হতে পারে।

জানতে চাইলে ‘দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পে’র প্রকল্প পরিচালক এস এম আনছারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, খুব শিগগিরই একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আশা করছি আগামী এক মাসের মধ্যে কর্মসূচি বাস্তবায়ন শুরু করতে পারবো।

স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে দেশের ১৫০টি উপজেলার দারিদ্র্যপীড়িত এলাকার ১৮ থেকে ১৯ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ কর্মসূচি বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

দুপুরে টিফিনের সময় শিক্ষার্থীদের মাঝে এসব খাবার বিতরণ করা হবে। শিক্ষার্থীদের পুষ্টিপূরণ, শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রকল্পটি চূড়ান্তভাবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য শিগগিরই উপস্থাপন করা হবে। একনেকে পাস হওয়ার পর কর্মসূচি বাস্তবায়ন শুরু হবে।

/এসএমএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম