নটর ডেম কলেজকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ বললেন ঢাবি ভিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৪, ১৮:৪৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৮:৪৯

নটর ডেম কলেজকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর আরামবাগে নটর ডেম কলেজ প্রাঙ্গণে ৭৫ বছরপূর্তি উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, নটর ডেম কলেজে যারা পড়ালেখা করেছেন, তাদের মধ্যে এমন একজন প্রাক্তনকেও পাওয়া যাবে না, যিনি কোনও না কোনোভাবে রাষ্ট্রে অবদান রাখেননি। কোনও না কোনোভাবে চারপাশের মানুষকে এই কলেজ আলোকিত করেননি। সেই বিবেচনায় নটর ডেম কলেজকে সেন্টার অব এক্সিলেন্স বলতেই পারি।’

৭৫তম বর্ষে পদার্পন করা কলেজ প্রসঙ্গে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, এ কলেজের প্রভাব সমাজ ও রাষ্ট্রে কতটা বেশি। অনেক কলেজ আছে, যেগুলো খুব ভালোভাবে শুরু করলেও রাজনীতি, গভর্নিং বডিসহ বিভিন্ন প্রভাবের কারণে তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে না। সেই জায়গায় নটর ডেম ব্যতিক্রম। কলেজটি সম্মান ও প্রভাব টিকিয়ে রাখতে পেরেছে।

ঢাবি উপ-উপাচার্য বলেন, নটর ডেম কলেজের সহশিক্ষা কার্যক্রম অনেক শক্তিশালী। কলেজের ২৪টি ক্লাব রয়েছে এবং সবগুলো সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে। এগুলো না থাকলে একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ হয় না।’

‘প্রদীপ্ত প্রত্যয়ে প্রজ্বলিত ৭৫’ স্লোগানকে ধারণ করে তিন দিনের উৎসব পালন করছে নটর ডেম কলেজ। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও নটর ডেমের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক আনিস আহমেদ।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
প্রধান উপদেষ্টাকে পোট্রেট উপহার দিলেন ঢাবি ভিসি
ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার অধ্যাপকের সাক্ষাৎ
সর্বশেষ খবর
কাজী নজরুলের মতো জিয়াউর রহমানেরও কাব্যিক মন ছিল: রিজভী
কাজী নজরুলের মতো জিয়াউর রহমানেরও কাব্যিক মন ছিল: রিজভী
আরপিএমপি কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগে হয়েছে: পুলিশ সদর দফতর
আরপিএমপি কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগে হয়েছে: পুলিশ সদর দফতর
‌‘তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাবো’, ৩ সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা
‌‘তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাবো’, ৩ সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা
৩৯৬ টনের দুর্গ টেনে সরালেন ১৮০০ মানুষ
৩৯৬ টনের দুর্গ টেনে সরালেন ১৮০০ মানুষ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?