জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জাপানিজ স্টাডিজ

ঢাবি প্রতিনিধি।
০৬ মার্চ ২০২৪, ০২:০৪আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০২:১৬

জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মঙ্গলবার(৫ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে জাপানিজ স্টাডিজের 'স্পোর্টস ও সাংস্কৃতিক সপ্তাহ'র সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।  এসময় বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তার বক্তব্যে শুরুতে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের যখন অনুধাবন হলো জাপানের সঙ্গে একটি শক্ত সম্পর্ক প্রয়োজন, ঠিক তখনই জাপানি স্টাডিজ বিভাগ খোলা হয়েছে। বিভাগ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

জাপানিজ ভাষা শেখার সুফল তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীরা যখন জাপানোলজি পড়ে তারা তখন শুধু, তাদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য জানে না, তারা সেদেশের মূল্যবোধ, আচার-আচরণ সম্পর্কে জেনে নিজের উন্নতি করতে পারে।

তিনি আরও বলেন, ৩৫০টি জাপানিজ কোম্পানি বাংলাদেশে আছে, এখানেও বেশকিছু প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত আছেন। আমাদের শিক্ষার্থী জাপানিজ ভাষা জানে, সংস্কৃতি জানে, তাদের প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে জানে। তাদের উন্নয়নের আমাদের শিক্ষার্থী হবে গুরুত্বপূর্ণ সম্পদ হবে।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিলরুবা শারমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বরকত।

আরও উপস্থিত ছিলেন, মিটশুবিশি কর্পোরেশন ঢাকা অফিসের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মিয়াং-হো লি, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেনটেটিভ ইকিগুচি তোমাহিদে। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।

ইকিগুচি তোমাহিদো বলেন, আজকের এই বসন্তের বিকেলে এই সুন্দর ও মনোরম পরিবেশে আসতে পেরে আমি আনন্দিত। আমরা জাইকা বাংলাদেশের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো।

ড. জিয়া রহমান বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে জাপানিজ স্টাডিজ বিভাগ। বিভিন্ন কারণে জাপান আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জাপানের লোক আমাদের দেশের মানুষকে  পছন্দ করেন। তারা বিভিন্ন সংকটকালে আমাদের পাশে দাঁড়িয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের