বৃত্তিমূলক শিক্ষায় আরও সহযোগিতা দেবে এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৯

বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার মান উন্নয়নে আরও বেশি সহযোগিতা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

রবিবার (১১ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে তার সংসদ সচিবালয়ের অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ডিরেক্টর জেনারেল মি. তাকিও  কনিশির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আরও ছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বাংলাদেশ রেসিডেন্স মিশনের ডিরেক্টর  ইডিমন গিন্টিং। শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রতিনিধি দল এ আশ্বাস দেয়।

এডিবি’র পক্ষ থেকে বলা হয়, কারিগরি ও সাধারণ ধারার মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তুলতে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের পাশে থাকবে।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার গতানুগতিক শিক্ষাক্রমের বদলে একটি দক্ষতা-নির্ভর ও শিক্ষার্থীদের অংশগ্রহণ-ভিত্তিক শিক্ষাক্রম চালু করেছে। নতুন শিক্ষাক্রম দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মোকাবিলা করে কর্মসংস্থান  সৃষ্টিতে ভূমিকা রাখবে।’

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এশিয় অঞ্চলের দেশগুলোর শিক্ষণ-শিখন অভিজ্ঞতা বিনিময় করতে এডিবি ভূমিকা রাখতে পারে।’

এডিবি'র কান্ট্রি ডিরেক্টর বলেন, ‘বাংলাদেশের সম্ভাবনাময় মানবপুঁজিকে  মানবসম্পদে রূপান্তর করতে  নতুন শিক্ষাক্রম সহায়ক হবে।’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বাংলাদেশকে পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় গঠনের সুপারিশ এডিবির 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম