বাংলাদেশকে পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ মে ২০২৬, ১৭:৪৩আপডেট : ২৫ মে ২০২৬, ১৭:৪৩

আগামী পাঁচ বছরে বাংলাদেশকে প্রায় ৫ বিলিয়ন বা ৫০০ কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে দেশটিতে বার্ষিক সহায়তা ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনাও জানিয়েছে সংস্থাটি। 

সোমবার (২৫ মে) ঢাকায় সফররত এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্ডার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  

বৈঠক শেষে এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটি আগামী পাঁচ বছরে বাংলাদেশকে মোট ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে। পাশাপাশি বার্ষিক ঋণ ও সহায়তা প্রবাহ ধাপে ধাপে বৃদ্ধি করা হবে।  

এসময় চলতি বছরের কর্মসূচির আওতায় প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব, বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকটজনিত চাপ মোকাবিলায় অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।  

এডিবির পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে সংস্থাটির বার্ষিক সার্বভৌম ঋণ প্রতিশ্রুতি বর্তমানে প্রায় ২ বিলিয়ন ডলার। মধ্যমেয়াদে এটি বাড়িয়ে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে বছরে গড়ে প্রায় ১ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থায়ন যুক্ত হবে, যা বিদ্যমান সহায়তা কাঠামোর আওতায় থাকবে। 

এডিবির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাত, মানবসম্পদ উন্নয়ন এবং জলবায়ু সহনশীল অর্থনীতি গঠনে এই অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণ পুনর্গঠনে বাড়তি সময় দিলো বাংলাদেশ ব্যাংক
ক্ষতিগ্রস্ত বড় ঋণগ্রহীতাদের পুনঃতফসিলের সময় ১৫ বছর
জুলাইয়ে ঋণ ছাড়ের দ্বিগুণের বেশি পরিশোধ
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ