উচ্চশিক্ষায় সহযোগিতা করতে আগ্রহী এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৪, ১৬:৫৮আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৬:৫৮

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এছাড়া দেশের গ্রাজুয়েটদের মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা ও  সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও সহযোগিতা করবে এডিবি।

সোমবার (৪ মার্চ) ইউজিসিতে এডিবির হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সেক্টরের সিনিয়র ডিরেক্টর আয়াকো ইনিগাকোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ আশ্বাস দেন।

সাক্ষাতের সময় অধ্যাপক আলমগীর বলেন, ‘এডিবি বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের পাশে রয়েছে এবং সহযোগিতা অব্যাহত রেখেছে।’ দেশের উচ্চশিক্ষা খাত এগিয়ে নেওয়ার জন্য এডিবিকে ধন্যবাদ দেন অধ্যাপক আলমগীর।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘দেশের মানব সম্পদ উন্নয়নে এডিবির ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রকল্প (আইসিএসইটিইপি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া দেশের কৃষি শিক্ষার উন্নয়নে এডিবিরি একটি প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। তথ্যপ্রযুক্তি ও কৃষি প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে দক্ষ ও মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরি হবে।’

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক আবু তাহের ও অধ্যাপক হাসিনা খান বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেন এবং গবেষণা-উদ্ভাবনে শিক্ষক-শিক্ষার্থীদের সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে জানান।

ইউজিসির তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইসিএসইটিইপি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মাধ্যমে এসব বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগের যুগোপযোগী কারিকুলাম, অবকাঠামো উন্নয়ন ও আধুনিক ল্যাব গড়ে তোলা হবে। এছাড়া, সব বিশ্ববিদ্যালয়ে তথ্য প্রযুক্তি বিষয়ে গবেষণা পরিচালনার জন্য সহায়তা দেওয়া হবে।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বাংলাদেশকে পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি