মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ মে ২০২৪, ২০:৪৬আপডেট : ০৫ মে ২০২৪, ২০:৪৬

দেশের কামিল, ফাজিল, আলিম, দাখিল পর্যায়ের এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছে সরকার। রবিবার (৫ মে) মাদ্রাসা শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত আদেশ জারি করে।

আদেশে জানানো হয়, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন দেশের কামিল, ফাজিল, আলিম, দাখিল পর্যায়ের এমপিওভুক্ত ৮ হাজার ২২৯টি মাদ্রাসার মধ্যে কিছু সংখ্যক মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইট রয়েছে। সেসব মাদ্রাসার ওয়েবসাইট পরিদর্শন করলে দেখা যায় মাদ্রাসার অধ্যক্ষ/ সুপারদের নাম, মোবাইল নম্বর, যোগাযোগের ঠিকানা, পাঠ্যসূচিসহ অন্যান্য কার্যক্রমের আপডেট কোনও তথ্য নেই।

আদেশে বলা হয়, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও প্রসারে প্রত্যেক মাদ্রাসায় তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে হবে এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রমসহ প্রশাসনিক সব কার্যক্রম ওয়েবসাইটে আপডেট রাখতে হবে।

মাদ্রাসা অধিদফতরের নির্দেশনায় জানানো হয়, মাদ্রাসার ওয়েবসাইট তৈরি এবং ওয়েবসাইট আপডেট রাখাসহ বিভিন্ন টেকনিক্যাল সাপোর্টের জন্য আইসিটি অ্যাম্বাসেডরদের সহযোগিতা গ্রহণ করা যাবে।

এমতাবস্থায় প্রত্যেক মাদ্রাসায় তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রমসহ প্রশাসনিক সকল কার্যক্রম ওয়েবসাইটে আপডেট রাখার জন্য অনুরোধ করা হলো।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
মাদ্রাসায় জুনিয়র ছাত্রকে ধর্ষণ: কারাগারে শিহাব, অভিযোগ উঠেছে আরও
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম