অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি দিতে নীতিমালা হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৪, ১২:৪৯আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৩:২১

দীর্ঘদিন আলোচনার পর অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএউচডি প্রোগাম চালু করতে নীতিমালা প্রণয়নে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত ৪ জুন ইউজিসি অফিস কমিটি গঠন করে। 

কমিটিতে ইউজিসির সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ) অধ্যাপক বিশ্বজিৎ চন্দকে আহ্বায়ক করা হয়েছে। অন্য সদস্যরা হলেন—ইউজিসির সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটি) অধ্যাপক হাসিনা খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও বর্তমানে উত্তরা ইউনিভার্সিটির সহ–উপাচার্য অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) সাবেক পরিচালক ও গ্রিন ইউনিভার্সিটির কলা অনুষদের ডিন অধ্যাপক মো. শহীদুল্লাহ এবং ইউজিসির পরিচালক ওমর ফারুখ। আর কমিটির সদস্য-সচিব ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক শরিফুল ইসলাম।

কমিটির কার্য পরিধিতে বলা হয়, কমিটি যথা শিগগিরই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর জন্য একটি খসড়া নীতিমালা প্রণয়ন করবে। প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটি প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন অ্যাকাডেমিক ডিসিপ্লিন ও ক্লাস্টারের উপযোগী পিএইচডি কোর্সওয়ার্ক/রিসার্চ মেথডলজি সংক্রান্ত কারিকুলাম/মডিউল প্রণয়ন করতে পারবে।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী