আগামী বছর এইচএসসি কোন মাসে, জানালেন শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৪, ১৭:৫৭আপডেট : ৩০ জুন ২০২৪, ১৮:৩৩

আগামী বছর ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রবিবার (৩০ জুন) এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন পরীক্ষা শেষে বিকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা কীভাবে কম সময়ের মধ্যে নেওয়া যায় তা নিয়ে কাজ করছি।

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা রবিবার (৩০ জুন) থেকে শুরু হয়েছে। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডর পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

রেওয়াজ অনুযায়ী প্রতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে প্রথম সপ্তাহে শুরু হতো। ২০২০ সালের কোভিড অতিমারির কারণে পরীক্ষার সময় ঠিক থাকেনি। শিখন ঘাটতি মেটাতে করোনা পরবর্তী সময় এইচএসসি পরীক্ষা পিছিয়ে যায়।

শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে জানান, আগামী বছর থেকে আগের নিয়মে যথারীতি পরীক্ষা নেওয়া সম্ভব হবে। 

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম