এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৪, ১৮:০০আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৮:১৪

এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) শিক্ষা বোর্ডগুলোর অধীনে অনুষ্ঠেয় এ পরীক্ষার সময় সূচি প্রকাশ করা হয়।

নতুন সূচি অনুযায়ী, আগামী ১১ আগস্ট থেকে সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, সকালে আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। আগামী ১১ আগস্ট থেকে স্থগিত করা পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।’

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে কয়েক দফায় গত ১৮, ২১, ২৩, ২৫, ২৮ জুলাই ও ১ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে আগামী ৪ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়। তবে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় ওই বিভাগের আওতাধীন সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড,  বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ৩০ জুন থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষাগুলো ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। পরে সেই পরীক্ষা শুরু হয়।

দেখুন: এইচএসসি পরীক্ষার নতুন সূচি

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম