পুড়ে গেছে প্রশ্নপত্র, ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা অনিশ্চিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৪, ১৫:৩১আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৫:৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর থানায় হামলার ঘটনায় রাজধানীসহ দেশের যেসব থানায় রাখা প্রশ্নপত্র পুড়ে গেছে, সেসব এলাকার এইচএসসি ও সমমানের ১১ আগস্টের পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরীক্ষা নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত দু-এক দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এইসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন রাখা ছিল থানায়। অনেক থানায় রাখা প্রশ্নপত্র পুড়ে গেছে। সেসব থানা এলাকায় পরীক্ষা নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত দু-একদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।’

এদিকে মঙ্গলবার (৬ আগস্ট) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ট্রেজারি বা থানায় রাখা এইচএসসি ও সমমান পরীক্ষার গোপনীয় মালামাল সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার চিঠিতে দেশের শিক্ষা বোর্ডগুলোকে জরুরি পত্র জারি করেন। এতে বলা হয়, ট্রেজারি বা থানায় রাখা এইচএসসি ও সমমান পরীক্ষার গোপনীয় মালামাল অক্ষত অবস্থায় আছে কিনা এবং না থাকলে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জরুরিভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষার সময়সূচিতে দেখা গেছে, ১১ আগস্ট সকালে ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র এবং বিকালে উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র, পালি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১২ আগস্টেও পরীক্ষা রয়েছে।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের