এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৪, ১৮:২১আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৮:২১

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য দূর করারসহ দ্রুত শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)। বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানান সংগঠনের নেতারা।

তারা বলেন, দীর্ঘ ২০ বছরেও ২৫ শতাংশ ঈদ বোনাসের কোনও পরিবর্তন হয়নি। ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা, এমপিও শিক্ষকদের নেই কোনও বদলি প্রথা। দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে বিভিন্নভাবে আন্দোলন-সংগ্রাম করেও এমপিও শিক্ষকদের ভাগ্যের কোনও পরিবর্তন নেই। বরং আওয়ামী দুঃশাসনে এমপিও শিক্ষকসমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও চাকরিচ্যুত হয়েছে। মাসের পর মাস শিক্ষক আন্দোলন সত্ত্বেও শিক্ষকদের কোনও দাবি পূরণ হয়নি। পরিবর্তে শিক্ষকদের বিভিন্ন কৌশলে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

বাশিসের দাবিগুলো হলো– অবিলম্বে চাকরিচ্যুত শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে অতিরিক্ত চার শতাংশ কর্তন বন্ধ করতে হবে, কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড বন্ধ করে পেনশন ব্যবস্থা চালু করতে হবে, বর্তমান শিক্ষা কারিকুলাম দ্রুত বাতিল করতে হবে এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য দূর করাসহ দ্রুত শিক্ষা জাতীয়করণ করতে হবে।

মানববন্ধনে ছিলেন– বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি এ এস এম মোর্শেদুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আ. আলীম, প্রচার সম্পাদক এস আর রিপন প্রমুখ।

/এএজে/এএকে/আরকে/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি