ঢাবিতে ক্লাস শুরু হতে পারে ২২ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৮

শিক্ষকদের সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন প্রত্যাহার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে এক সভায় এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। তবে আগামী অ্যাকাডেমিক সভায় আলোচনার পর সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।

মিটিংয়ে উপস্থিত থাকা একাধিক সূত্র জানায়, সভায় আলোচনার মাধ্যমে ২০-২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। বিষয়টি আগামী অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে আলোচনার পর সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিগগিরই শুরু করার বিষয়ে সবাই একমত হয়েছেন। ক্লাস শুরু হলেও পরীক্ষাগুলো আরেকটু সময় নিয়ে নেওয়া হতে পারে বলেও সূত্র জানায়।

এই সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক এবং হলগুলোর প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম