রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জাওয়াদুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১০

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহা. জাওয়াদুল হক। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬ এর ১২ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান।

প্রজ্ঞাপনে বলা হয়, ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিযুক্তির মেয়াদ চার বছর হবে। ভাইস-চ্যান্সেলর পদে তিনি অবসরে যাওয়া আগের পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস-চ্যান্সেলর পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। ভাইস-চ্যান্সেলর হিসাবে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬ এর ১৩ ধারা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত সোমবার (২ সেপ্টেম্বর) রাতে রামেবি উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন প্রফেসর ডা. এ জেড এম মোস্তাক হোসেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিভেন্টিভ ও সোসাল মেডিসিন অনুষদের প্রতিষ্ঠাতা-ডীন এবং রাজশাহী মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক ১৯৬১ সালের ১৬ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৮৬-১৯৯৩ সাল পর্যন্ত দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালের ১০ মে রংপুর মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন।

তিনি ২০১০ সালের ৪ নভেম্বর রাজশাহী মেডিক্যাল কলেজে বদলি এবং কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০২০ সালের ১৫ নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানের পদ থেকে অবসরে যান। 

/এসও/এফএস/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম