৫ দফা দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে এনটিআরসিএ প্রতিনিধিদল

ঢাবি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৩

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের সদস্যরা সরাসরি নিয়োগ কার্যকর করাসহ ৫ দফা দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে গেছেন।

রবিবার (২৯ সেপ্টেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে দুপুরে নিয়োগপ্রত্যাশীরা মিছিল নিয়ে উপদেষ্টার দফতরে যেতে চাইলে পুলিশি বাধায় এগোতে পারেননি। পরে তাদের মধ্য থেকে পাঁচ সদস্যদের একটি প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টার দফতরে গেছেন।

প্রতিনিধিদলে ছিলেন- নিবন্ধিত শিক্ষক ফোরামের সভাপতি নীলিমা চক্রবর্তী, সহ-সভাপতি নাসরিন সুলতানা ও জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

বাকি আন্দোলনকারীরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। তারা জানিয়েছেন, তাদের দাবি না মানলে আগামীকাল সোমবারও আন্দোলন চালিয়ে যাবেন। এবং পরবর্তী কর্মসূচির বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেবেন।

তাদের দফা দাবি

এক. ১ থেকে ১২তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত সনদধারীরা যে বয়সের নিবন্ধন সনদ অর্জন করেছেন, তাকে সেই বয়সানুযায়ী শর্তহীনভাবে সরাসরি নিয়োগ কার্যকর করতে হবে।

দুই. অনতিবিলম্বে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

তিন. শুধু ১ থেকে ১২তম ব্যাচের জন্য আলাদা করে মেরিট অনুযায়ী ডাটাবেজ তৈরি ও সংরক্ষণ করতে হবে।

চার. ১ থেকে ১২তম ব্যাচের নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত রেজাল্ট প্রকাশ ও নতুন পরীক্ষা গ্রহণ বন্ধ রাখতে হবে।

পাঁচ. ৬০ হাজার জাল সনদধারীকে চিহ্নিত করে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনতে হবে।

/আরআইজে/
সম্পর্কিত
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সশস্ত্র বাহিনীর সহায়তায় সন্তুষ্ট ডিসিরা
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি