শিক্ষক দিবসে পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ অক্টোবর ২০২৪, ১৮:২৪আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০২:০২

বিশ্ব শিক্ষক দিবসে পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)।

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর দ্য কনভেনশন হলে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় এ দাবি করেন বিএমজিটিএ নেতারা।

সংগঠনের সদস্য সচিব ফিরোজ আলমের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ১৬ বছর পূর্ণ হলে সব প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, সরকারি চাকরিজীবীদের মতো শিক্ষকদের মেডিক্যাল ভাতা ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু, সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করা হয়।

সবার উপস্থিতিতে আলোচনা সভায় কণ্ঠ ভোটের মাধ্যমে মো. হারুন অর রশিদকে সভাপতি, ফিরোজ আলমকে মহাসচিব ও এলিন তালুকদারকে সিনিয়র সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বিএমজিটিএ এর কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম, কে এম শামীম, মেহেদী হাসান সরকার, সহ-সভাপতি আব্দুস সাকুর, সরুজ্জামান, কামরুন্নাহার, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান,আরমান শাহজাদা, গোলাম মোস্তফা, রিপন খন্দকার, আলাউদ্দিন, তোফাজ্জল হোসেন প্রমুখ।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
পারমাণবিক ইস্যুর পরিবর্তে যুদ্ধ বন্ধেই জোর দিচ্ছে ইরান
ইরান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় পুরোপুরি বাদ দিলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম