সামাজিক ও আচরণগত পরিবর্তনে যৌথ কর্মসূচি ইউনিসেফ ও ইউজিসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৪, ১৮:৪৭আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৮:৪৭

সামাজিক ও আচরণগত পরিবর্তনে ইউনিসেফ ও ইউজিসি’র একটি যৌথ অংশীদারত্ব কর্মসূচি নেওয়া হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ তথ্য জানায়।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) প্রতিনিধি দলের সভা শেষে এ তথ্য জানায় ইউজিসি।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম অংশ নেন।

সভায় দুই সদস্যের ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এসবিসি সেকশন প্রধান ব্রিজেট জব-জনসন। প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন— এসবিসি প্রোগ্রাম ম্যানেজার বদরুল হাসান।

সভায় জানানো হয়, সামাজিক ও আচরণগত পরিবর্তনে ইউনিসেফ ও ইউজিসি’র একটি যৌথ অংশীদারত্ব কর্মসূচি গ্রহণ করেছে। এর আওতায় দেশের বিশ্ববিদ্যালয়ে আচরণ বিজ্ঞান বিষয়ে গবেষণা পরিচালনাসহ সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে ফেলোশিপ, স্বল্প মেয়াদি কোর্স চালু, নীতিমালা ও পাঠ্যক্রম প্রণয়ন, প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করা হবে। এছাড়া, এই কর্মসূচির অধীনে শিশু ও মায়েদের স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ ইউনিসেফ প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং প্রস্তাবিত দুই বছর মেয়াদি এ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। কর্মসূচি সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেওে জানান তিনি।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ইউনিসেফের দফতরে বৈঠকে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে: ইউজিসি চেয়ারম্যান
‘জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার’
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু