সারা দেশের সব শিক্ষা বোর্ডের ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (১৫ অক্টোবর)। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষা দিয়েছেন ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন। এর মধ্যে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। জীবনের বড় একটি ধাপ পেরিয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা।









