সব জেলায় কর্মসূচি ঘোষণা

শিক্ষকদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৪, ১৪:৩১আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৪:৪৫

বেসরকারি কলেজের অনার্সের-মাস্টার্স স্তরের শিক্ষকদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে আগামী ২৩ ও ২৪ অক্টোবর দেশের প্রতিটি জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি নেকবর হোসেন।

লিখিত বক্তব্যে বলা হয়, এমপিওভুক্তির দাবিতে আমরা দীর্ঘদিন ধরে সরকারের সুদৃষ্টি আকর্ষণ করার জন্য মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। তারই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শিক্ষা ভবনের মূল ফটকের সামনে মানববন্ধন, অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করি। গতকাল ১৭ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় সময় আমরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করি। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের বাধা দেয়, অগ্রসর হতে দেয় না। ফলে আমরা রাস্তায় বসে পড়ি। এরই মধ্যে আসরের নামাজের আজান হলে আমরা নামাজ আদায় করি। শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার অসুস্থতার কথা জানতে পেরে আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করি। এমন সময় পেছনের দিক থেকে অর্থাৎ খাদ্য অধিদফতর অফিসের দিক থেকে শাহবাগ থানার ডিসি মাসুদের নেতৃত্বে জলকামান, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপসহ বেধড়ক লাঠিচার্জ করা হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ডিসি মাসুদসহ দোষীদের বিচারের দাবি জানাই।

এই ঘটনার প্রেক্ষিতে এবং এমপিওভুক্তির দাবিতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর সারাদেশে জেলায় জেলায় মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে ‘অ্যাপ্লিকেশন টু অ্যাডভাইজার’ কর্মসূচি পালন করা হবে। 

আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং এমপিওভুক্তির সুনির্দিষ্ট কোনও দিকনির্দেশনার ঘোষণা না এলে আমরা সারাদেশে অনার্স-মাস্টার্সের শিক্ষক ও ছাত্রসহ শিক্ষা ভবনের সামনে আমরণ কর্মসূচি পালন করতে বাধ্য হবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মেহরাব হোসেন, শিক্ষক হুমায়ুন কবির সুমনসহ অন্যান্য শিক্ষক নেতারা।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি