হাটহাজারী মাদ্রাসার তত্ত্বাবধানে নতুন কওমি শিক্ষা বোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৪, ১৬:২২আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৬:২২

‘রাবেতাতুল মাদারি‌সিদ দ্বীনিয়্যাহ আল-মারকাযিয়্যাহ বাংলাদেশ’ নামে একটি নতুন বোর্ড প্রতিষ্ঠা করেছে দেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। চট্টগ্রামের হাটহাজারী থানায় প্রতিষ্ঠিত এই মাদ্রাসা থেকেই নতুন গঠিত শিক্ষাবোর্ডটি পরিচালনা করা হবে।

রবিবার (২৭ অক্টোবর) হাটহাজারী মাদ্রাসায় বোর্ডের প্রথম প্রতিনিধি সম্মেলন হয়েছে। এতে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারাসহ স্থানীয় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা ছিলেন।

চট্টগ্রামের একটি সূত্র বলছে, ৫ আগস্ট ক্ষমতার পট-পরিবর্তনের পর থেকে ইসলামি ও কওমি ধারার নেতৃত্বে চট্টগ্রামকে গুরুত্ব দেওয়া হচ্ছিল না। পাশাপাশি চট্টগ্রামের স্থানীয় কওমি ঘরানার অভ্যন্তরীণ পরিস্থিতিও উত্তপ্ত। উদারপন্থি আলেমদের চেয়ে ভিন্নধারায় পরিচালিত তরুণ এক আলেম নেতাকে নিয়ে অস্বস্তিতে পড়েছেন আলেমরা।

ক্ষমতার পটপরিবর্তনের পর ওই তরুণ আলেমের প্রভাব চট্টগ্রামে বেড়ে যাওয়ার পেছনেও নতুন এই বোর্ড গঠনে কারণ হিসেবে কাজ করেছে বলে মনে করে কোনও কোনও সূত্র।

হাটহাজারী মাদ্রাসার আলেমরা বলছেন— দেশের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ দ্বীনী দরসগাহ, মাকবুল এদারা এবং বাংলাদেশের উম্মুল মাদারিস (মাদ্রাসার মা) হাটহাজারী মাদ্রাসা। হাটহাজারী মাদ্রাসার লাখ লাখ ছাত্র-ভক্ত দেশ-বিদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং বিভিন্নভাবে দ্বীনের গুরুত্বপূর্ণ খিদমাত আঞ্জাম দিয়ে আসছেন।

হাটহাজারী মাদ্রাসার সঙ্গে বিমাতাসূলভ আচরণ, অবহেলা, অবজ্ঞা কোনোভাবে কাম্য নয়।

/এপিএইচ/
সম্পর্কিত
কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার
কওমি মাদ্রাসার জন্য সমন্বিত নীতিমালা তৈরির কাজ চলছে: শিক্ষামন্ত্রী
আইন উপদেষ্টাকে ধন্যবাদ জানালো কওমি মাদ্রাসার সর্বোচ্চ ও সমন্বিত অথরিটি
সর্বশেষ খবর
রংপুরে প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
রংপুরে প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না, জানিয়ে দিলেন ট্রাম্প
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না, জানিয়ে দিলেন ট্রাম্প
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী