বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঢাবি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ১৯:৩৭আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৯:৩৭

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপের প্রতিবাদে সমাবেশ ডেকেছে সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা।

বুধবার (৩০ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এরআগে, সকাল ১১টার দিকে শাহবাগে পুলিশের বাধার সম্মুখীন হয়ে তারা শিক্ষা ভবনের দিকে যান। সেখানে পুলিশ তাদের ওপর জলকামান ও লাঠিচার্জ করে। এতে কমপক্ষে ৩০ শিক্ষার্থী আহত হয় বলে দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা  চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার জন্য আন্দোলন করে আসছি। কিন্তু বিগত সরকার আমাদের দিকে কোনও নজর দেয়নি। কিন্তু দেশ এখন স্বাধীন হয়েছে। আমাদের এ দাবিটি যৌক্তিক। তারপরও কেনও আমাদের ওপর আজ পুলিশ হামলা করলো। আমরা এর জবাব চাই।

আন্দোলনের সমন্বয়ক সাদ রহমান বলেন, আজকে আমাদের পূর্বঘোষিত সময় অনুযায়ী শাহবাগে অবস্থান নিয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের ওপর হঠাৎ চড়াও হয়। আমাদের শাহবাগ থেকে বের করে দেয়। এরপর আমরা শিক্ষা ভবনের সামনে গেলে আমাদের ওপর পুলিশ হামলা করে। আমাদের অনেক ভাই-বোন আহত হয়েছে। তারা হাসপাতালে ভর্তি। আমরা কী রক্ত দেখার জন্য দেশ স্বাধীন করেছিলাম।

আরেক সমন্বয়ক হারুন অর রশিদ বলেন, আমরা তো রাস্তা অবরোধ করিনি। পুলিশ হঠাৎ করেই আমাদের ওপর জলকামান নিক্ষেপ করেছে। আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি তাদের অনার্স শেষ করতেই ২৬-২৭ বছর লেগে যায়। আমরা চাকরি পাবো কীভাবে। আজ আমরা মার খেয়েছি। দরকার হলে আবার খাবো। তারপরেও দাবি আদায় করেই ছাড়বো।

এসময় দাবি মানা না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

/এমএস/
সম্পর্কিত
ঢাবিতে ককটেল বিস্ফোরণে জড়িতদের গ্রেফতারের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক
ঢাবিতে পরপর তিনটি বিস্ফোরণ
সর্বশেষ খবর
চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
পোষা পাখি দিবস: ডানার সঙ্গীর যত্নে কাটুক বিশেষ দিন
পোষা পাখি দিবস: ডানার সঙ্গীর যত্নে কাটুক বিশেষ দিন
পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যা ছিল আলোচনায়
পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যা ছিল আলোচনায়
ধৈর্য হারিয়ে রেফারিদের ওপর মেসির ক্ষোভ
ধৈর্য হারিয়ে রেফারিদের ওপর মেসির ক্ষোভ
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর