কয়েকদিনের মধ্যেই শিক্ষা সংস্কার কমিশন ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:২২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:২২

আগামী কয়েকদিনের মধ্যেই অন্তর্বর্তী সরকার শিক্ষা সংস্কার কমিশন ঘোষণা করবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই শিক্ষা কমিশন ঘোষণা করতে যাচ্ছে সরকার। দেশে-বিদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে অনন্য, সুপরিচিত, মেধাবী ও দক্ষতাসম্পন্ন লোকদের নিয়ে শিক্ষা কমিশন গঠন করা হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ডিন‌স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে। শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধিসহ অন্যান্য সব সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তন আনার জন্য কাজ করছে সরকার।

শিক্ষার্থীদের মধ্যে প্রথম হওয়ার প্রবণতা জাগ্রত করতে হবে জানিয়ে তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর ভিশন থাকতে হবে প্রথম হওয়া। দ্বিতীয় হওয়ার চিন্তাভাবনা শিক্ষার্থীদের মন থেকে মুছে ফেলতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় তরুণ ও কিশোরদের ক্রিয়েটিভিটিকে মূল্যায়ন না করে মুখস্ত বিদ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যার কারণে শিশু-কিশোরদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। তোমরা সবাই নিজেকে একজন কর্মদক্ষ উদ্ভাবক হিসেবে প্রতিষ্ঠিত করবে। তাহলেই দেশ অনেক দূর এগিয়ে যাবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে বিভিন্ন বিভাগের ১০৯ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
‘সংস্কার যেন কেবল স্লোগানে আটকে না থাকে’
হামে মৃত্যুর ঘটনা তদন্তে কমিশন গঠনের বিষয়ে হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে