সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন ৪৩তম বিসিএসে বাদ পড়া চাকরিপ্রার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৫, ১৬:৩৭আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ২০:০০

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সচিবালয়ের সামনে অবস্থা নেন তারা। অবস্থান কর্মসূচি থেকে প্রজ্ঞাপনে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।

৪৩তম বিসিএসের দ্বিতীয় প্রজ্ঞাপন থেকে বাদ পড়েছেন মোট ২৬৭ জন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পাওয়ার পর দ্বিতীয় প্রজ্ঞাপনে তারা কেন বাদ পড়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে তা জানতে চান তারা।

সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা বলেন, অনেক কষ্ট করে চার বছর পর পিএসসির সুপারিশ পেয়েছিলাম। নতুন চাকরিতে যোগদান করার অপেক্ষায় ছিলাম। কিন্তু দেখি, গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে আমাদের নাম। আমাদের কেন বাদ দেওয়া হয়েছে, কোনও কারণ জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।

চাকরিপ্রার্থীরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলা হলেও নতুন চাকরিতে ঢোকার আগেই বৈষম্যের শিকার হলাম আমরা। আমাদের নামে মামলা না নেই, কোনও সমস্যা নেই, তাহলে বাদ দেওয়া হলো কেন?

৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য ২০২৩ সালের ২৬ ডিসেম্বর সুপারিশ করে পিএসসি। সুপারিশের ১০ মাস পর গত বছরের ১৫ অক্টোবর প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। ওই প্রজ্ঞাপনে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। ৩০ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনে নতুন করে আবারও বাদ পড়ে। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েছেন মোট ২৬৭ জন।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য 
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাগামহীন’ আচরণে উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান