ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার

ঢাবি প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৫, ১৮:২৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (২৫ জানুয়ারি)। শনিবার সকাল ১১টায় ঢাকাসহ বিভাগীয় শহরের আটটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

ভর্তি পরীক্ষা নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে গিয়ে নিজেদের ড্যাশবোর্ডে আসন দেখতে পারবেন।

পরীক্ষার বিষয়ে প্রবেশপত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি সঙ্গে নিয়ে আসতে হবে। প্রশ্ন ও উত্তরপত্রে সব লেখায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। সব ধরনের পেন্সিলের ব্যবহার নিষিদ্ধ।

এছাড়া সব ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনও ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে হলে কোনও পরীক্ষার্থীর কাছে এমন কোনও ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি-পরীক্ষা সরাসরি বাতিল হবে।

এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩ শিক্ষার্থী। গত বছর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে ১ লাখ ২ হাজার পরীক্ষার্থী অংশ নেন। তার মধ্যে ১০ হাজার ২৭৫ জন জন পাস করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ১৪টি ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র থেকে সহয়তা দেবেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র থেকে সাত ধরনের সেবা দেওয়া হবে। শুক্রবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়। 

ওয়ান স্টপ কেন্দ্র থেকে যেসব সহযোগিতা পাওয়া যাবে– পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যসেবা; ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় উপকরণ (কলম ও ফাইল) বিতরণ; সুপেয় পানির ব্যবস্থা; অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা; জরুরি ক্ষেত্রে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা; প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট অন্যান্য জরুরি সহায়তা।

 

/আরকে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি