বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা তিতুমীরের আন্দোলনকারীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৫, ২০:৪৩আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ২০:৪৩

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না আসা পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে নেওয়া ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীরা জানান, দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনশন চলবে।

দুপুরে তিতুমীর কলেজের শিক্ষার্থী জাহাঙ্গীর সানিও বাংলা ট্রিবিউনকে একই কথা জানিয়েছিলেন।

শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা (যুগ্মসচিব পদমর্যাদার) এসে অনশন বন্ধের আহ্বান জানিয়েছিলেন। শিক্ষার্থীদের দাবির বিষয়টি ‘সরকার বিবেচনা করবে’ বলেও জানান তিনি। কিন্তু শিক্ষার্থীরা বলছেন, স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন, অনশন কর্মসূচি চলবে।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টা থেকে অনশন শুরু করেন আন্দোলনকারী ৭ শিক্ষার্থী। তাদের মধ্যে তিন জন এরইমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। পরে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভও করেন।

আজ শুক্রবার আগের অনশনকারীদের সঙ্গে আরও আরও কয়েকজন শিক্ষার্থী যোগ দিয়েছেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর সানি। তিনি বলেন, এখন ১০ জনের মতো অনশন কর্মসূচি পালন করছেন।

‘তিতুমীর ঐক্য’-এর সাত দফা

১. ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’-এর রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

২. ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।

৩.  শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন। 

৪. ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয়; ‘আইন’ এবং ‘সাংবাদিকতা’ সংযোজন করতে হবে।

৫. অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ করতে হবে। 

৬. শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত রাখতে হবে 

৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে।

/এসএমএ/
সম্পর্কিত
সাত কলেজে প্রশাসক নিয়োগ, দফতর হবে ঢাকা কলেজ
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ কাঠামো প্রত্যাখ্যান তিতুমীরের শিক্ষার্থীদের 
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম