সাত কলেজে প্রশাসক নিয়োগ, দফতর হবে ঢাকা কলেজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ মে ২০২৫, ২০:৪৮আপডেট : ১৮ মে ২০২৫, ২০:৪৮

রাজধানী ঢাকার সরকারি সাত কলেজ বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন সময়ের জন্য নিয়োগ করা হয়েছে প্রশাসক। প্রশাসকের দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় চুক্তিভিত্তিতে প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগিরই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। অন্তর্বর্তী প্রশাসনের প্রধান দফতর হবে ঢাকা কলেজ।

রবিবার (১৮ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রশাসক নিয়োগ দেওয়ায় হয়েছে। যেহেতু তিনি অবসরে গেছেন, তাই তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউজিসির প্রস্তাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। ইউজিসির তত্ত্বাবধানে সমন্বিত কাঠামোর অধীন পরিচালিত হবে সরকারি সাত কলেজের কার্যক্রম। এর আগে সাত কলেজের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেটির নাম হবে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’।

যে সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়টি গঠিত হবে সেগুলো হচ্ছে— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ। শিক্ষক এক হাজারের বেশি।

ঢাকার এই সরকারি সাত কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পরিচালিত হচ্ছিলো। পরে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে অধিভুক্ত করার পর থেকে যথাসময়ে পরীক্ষা নেওয়া, ফল প্রকাশসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বিভিন্ন সময় এসব সমস্যা নিয়ে আন্দোলন করে আসছিলেন। 

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পর সাত কলেজের শিক্ষার্থীরা ‘লাগামহীন’ আন্দোলন শুরু করে। এর পর এই সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেয় সরকার।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু