কর্মকর্তা-কর্মচারীদের নেতিবাচক আচরণ থেকে বিরত থাকার নির্দেশ ইউজিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৫

কর্মকর্তা-কর্মচারীকে নেতিবাচক ধারণা বা আচরণ থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। অফিস শৃঙ্খলা মেনে দাফতরিক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়। 

গত ২৯ জানুয়ারি ইউজিসি এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। শনিবার (১ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ইউজিসি।

অফিস আদেশে বলা হয়, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, আস্থা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার মনোভাব নিয়ে দাফতরিক কাজ পরিচালনাসহ ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ যথাযথভাবে অনুসরণ করার জন্য কমিশনের সব কর্মকর্তা ও কর্মচারীকে অনুরোধ জানানো হলো।

কমিশনের অফিস শৃঙ্খলা, সুশাসন ও ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য কমিশন অত্যন্ত সচেতন। সে জন্য ২০২৪ সালের ১৯ নভেম্বর অনুষ্ঠিত বিশেষ সভায় দুটি সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১। কমিশনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে নেতিবাচক ধারণা ও আচরণ থেকে বিরত থাকতে হবে।

২। অফিস শৃঙ্খলা পরিপন্থী যে কোনও কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
হামে মৃত্যুর ঘটনা তদন্তে কমিশন গঠনের বিষয়ে হাইকোর্টের রুল
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান